Blog Details

Blog Details

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন গাইডলাইন আইভ্যাকের

Oct 06, 2026

একই দিনের অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না, পরবর্তী দুই সপ্তাহের তারিখেই আবেদন করতে পারবেন ভিসাপ্রার্থীরা।


ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন গাইডলাইন দিয়েছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। মঙ্গলবার (৬ অক্টোবর) আইভ্যাকের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী দুই সপ্তাহের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট বৃহস্পতিবার অথবা সপ্তাহের শেষ কার্যদিবসে খোলা হবে। তবে সংশ্লিষ্ট মিশন ও ভিসা বিভাগের জন্য স্লটের প্রাপ্যতার ওপর বিষয়টি নির্ভর করবে।

আইভ্যাক জানিয়েছে, স্লটের প্রাপ্যতা অনুযায়ী রবিবার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলা থাকবে।

গাইডলাইনে আরও বলা হয়েছে, একই দিনের জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না। আবেদনকারীরা কেবল পরবর্তী দুই সপ্তাহের নির্ধারিত তারিখগুলোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন।